ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তালিকাভুক্ত মাদক কারবারি মো. রুবেল গাজীকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা পর্যন্ত এই এলাকায় সড়কে পুলিশের সাথে সমন্বয়পূর্বক এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।

বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকার সড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ৪০টি যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গাজীকে গ্রেফতার করা হয়।

 

এসময় তার কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল ও একটি স্মার্টফোন মোবাইল উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।