ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের অপহৃত কিশোরী কচুয়া থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে টাঙ্গাইল ও চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা থেকে অপহরণ মামলার ভিকটিম ১৭ বছয় বয়সী কিশোরী এবং চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সুফিবাগ এলাকা থেকে অপহরণ মামলার ভিকটিম ১৩ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

 

পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৪ ডিসেম্বর সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল নেছারিয়া আলীম মাদ্রাসার গেইট থেকে ১৭ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গোবিন্দপুর আসারামপুর পলাশতলী এলাকার ইয়াছিন আরাফাত, বেনু মিয়া, আখি, সনিয়া, ফুল মিয়া, আওয়াল এর বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত পিবিআই নারায়ণগঞ্জকে ভিকটিম উদ্ধার পূর্বক মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ১৭ মার্চ বিকেলে টাঙ্গাইল মির্জপুর গোড়াই এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পিবিআইয়ের টিম।

 

অপরদিকে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় এন আলম মেরিট কেয়ার স্কুলে যাওয়ার সময় সাদা রংয়ের নোয়া গাড়িতে করে ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠে শাহপরান, শারমিন, ইব্রাহিম, ফাতেমা, কবির, হাজেরা, আমেনা, মনির হোসেন মনু সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে। উক্ত বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত পিবিআই নারায়ণগঞ্জকে ভিকটিম উদ্ধার পূর্বক মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সুফিবাগ এলাকা থেকে ১৭ মার্চ বিকেলে ভিকটিমকে উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।