ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় কুরআনের হাফেজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় হাফেজ জোনায়েত (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের খলসি বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাফেজ জোনায়েত সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি চকরহিমাপুর নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের খলসি বটতলায় এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জোনায়েত গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।