ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের চেষ্টা: যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশু অপহরণকালে গণধোলাইয়ের শিকার হয়েছে এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।

 

 

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

 

আটক মো. কামাল বেপারি (৩৫) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানায় পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি অসৎ উদ্দেশ্য দুবার একটি কন্যা শিশুকে হাজি মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। পরে তাকে চকোলেটের প্রলোভন দেখায়। পরে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। শিশুটি ঘটনাটি জানালে লোকজন দৌড়ে গিয়ে ওই অপহরণকারীকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

 

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। যেখানে শিশুটির কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত জানাতে দেখা গেছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই অপহরণকারীকে গণধোলাই দিচ্ছে।

 

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর অপহরণকারী কামালকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।