ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাই, সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

শাখাওয়াত হোসেন শামীম
মার্চ ১২, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের কুরআনের হাফেজ জমজ দুই ভাই, সাফল্যও জোড়ায় জোড়ায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে। তাদের পিতা হাজীগঞ্জ বাজার ব্যবসায় সমিতির শিল্প বিষয়ক সম্পাদক ও জামাত নেতা হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেম।

তাদের বাবা মো. আবুল কাশেম জানান,তার জমজ দুই সন্তান ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদরাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে গত বছর দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়। মেধার দিক থেকেও তারা অভিন্ন। ফলে এই কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপর তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যুদ্ধে অংশ নেন। এতে একপর্যায়ে মো. মুজাহিদুল ইসলাম বুয়েটে এবং আজহারুল ইসলাম চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাই তারা চলতি শিক্ষাবর্ষের ভর্তির যোগ্যতায় সাফল্য অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।