ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, সন্তান প্রসবের সময় মৃত্যু: ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার হয়ে বাকপ্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার (৪২) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সন্তান প্রসবের সময় তিনি মারা যান। তবে নবজাতক শিশুটি জীবিত আছে। রোববার সকালে উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত উপজেলার আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান প্রদিপকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

 

মারা যাওয়া ফাতেমার বড় ভাই শেখ ফরিদ জানান, ২০২৪ সালের জুলাই মাসে মেহেদী হাসান তার বাড়িতে বোনকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ফাতেমার ভাই শেখ ফরিদ বাদী হয়ে কচুয়া থানায় ৩ মার্চ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ মেহেদী হাসান গ্রেপ্তার করে আদালতের পাঠায়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, মামলা দায়ের পর অভিযুক্ত মেহেদী হাসান নামে একজনকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।