ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং ইফতারসামগ্রী তৈরি করায় বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা, ইসলামিয়া সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং ওয়ারলেস এলাকার মাহির ফুড প্রডাক্ট মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।