ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই জহির হোসেন (৪৮) মৃত্যু হয়েছে।

বুধবার  দুপুরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। নিহত জহির হোসেন উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়,বুধবার সকালে বাড়ির পাশে আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন,আমার ঘরের সামনে আমার স্বামী জহির হোসেন আম গাছের চারা রোপন করতে যায় পরে আমার বাসুর বিল্লাল হোসেন আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আমার স্বামীকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আগাত করে। পরে আমরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপক্ষে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশেী আব্দুল হাই বলেন,৪০ পয়েন্ট জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে অনেকদিন ধরে। আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে আঘাত করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান জানান,হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে আইন অনুযাযী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।