ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে ভাই-বোনসহ ৫ মাদককারবারী আটক

শাখাওয়াত হোসেন শামীম
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার কাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করে চিহিৃত মাদক কারবারি ভাই-বোনসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই বাড়ির মৃত মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন, আব্দুল কাদেরের ছেলে আইয়ুব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড কাজী বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় মৃত মানিক কাজীর বসতঘর থেকে ৩৯০ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দসহ ৫জন মাদক কারবারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় গ্ররেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এসময় তিনি জানান, যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।