ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে মেহজাবিন আক্তার নামে ২৬ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মেহজাবিন ওই এলাকার মোহাম্মদ উল্যাহ্ মেয়ে।

জানা গেছে, এদিন সকালে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিলো। এসময় শিশুটির গলায় ডিম আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিলো, খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির দম বন্ধ হয়ে মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি জানা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।