ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে চাঁদপুর পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার বিকেলে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে থাকা অবৈধ ইটভাটা গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের মেসার্স সেলিম ব্রিকসকে ৪ লাখ টাকা,মেসার্স অনি ব্রিকসকে ৪ লাখ টাকা,মেসার্স রনি ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স মার্ক ব্রিকসকে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, চাঁদপুর এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

তিনি জানান,অভিযানে ইটভাটা গুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করা হয়। অভিযানে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান,অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা গুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান,পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া,সেনাবাহিনী,পুলিশ বাহিনী ও ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।