হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক সুনামধন্য সফল ইউপি চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলাম স্মৃতি বিজড়িত মানবতার কল্যাণে নিয়োজিত কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় মেধা যাছাই বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও শুভ উদ্বোধন করা হয়।
কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলনের সার্বিক তত্ত্বাবধানে গত ১৮ জানুয়ারী মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে কোরআন তালাওয়াতের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিদরকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেন। সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন মিজির সভাপতিত্বে, প্রফেসর মোঃ সাবের হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মফিজুল ইসলাম কল্যান ট্রাষ্টের সভাপতি কাজী জহিরুল ইসলাম।
তিনি বলেন ভালো ছাত্র আর ভালো শিক্ষিত হলেই হবে না। পিতা মাতা, পাড়া প্রতিবেশী ও বড়দেরকে সম্মান, ছোটদের কে স্নেহ করতে হবে। তিনি আরো বলেন নিজ থেকে গড়তে হবে এবং সমাজ বিনির্মানে ছাড় দিতে হবে। তাহলেই তোমরা সবাই মানুষের মত মানুষ হতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মফিজুল ইসলাম কল্যান ট্রাষ্টের কো-চেয়ারম্যান চাঁদপুর জজ কোর্টের পিপি এডভোকেট কাজী শিরিন সুলতানা মুক্তা, এডভোকেট ফারজানা আক্তার রোজী, ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, কাজী মফিজুল ইসলাম কল্যান ট্রাষ্টের
সদস্য সচিব কাজী মোহাম্মদ মাসুদ আলম , মেধা বৃত্তি প্রকল্পের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন ট্রাষ্টের উপদেষ্টা সদস্য কাজী মিজানুর রহমান, মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আছলছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজ সেবক মোঃ সাহাআলম খান, মোঃ আক্তার হোসেন মাষ্টার, কল্যান ট্রাষ্টের ক্রীড়া সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, বৃত্তি প্রাপ্ত ছাত্র মোঃ নাজিবুল্লাহ।
উল্লেখ পরীক্ষায় জেলার ৩টি উপজেলা হাজীগঞ্জ, মতলব ও কচুয়ার প্রাথমিক ও মাধ্যমিকের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করে।
৫ম ও ৮ম শ্রেণির ৩১৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়। এতে ২৭৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে এসময় এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
