ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, সিপিসি ২, কুমিল্লার উপ-পরিদর্শক বিষয়টি থানাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট হাজীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শিগগিরই তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ওসি মিন্টু দত্ত জানান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি থানাকে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। এর মধ্যে অন্যতম হাজী মো. জসিম উদ্দিন। তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।