ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ভারতীয় মদসহ এক জন মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তি প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন কালিয়াপাড়া তিন রাস্তার মোড়ে জনৈক মোঃ জাকির হোসেন এর জাকির ষ্টোরনামীয় কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ঐ সময় তার হেফাজত হতে ২৩(তেইশ) বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মৃদুল কান্তি ঘোষ(৫৫) পিতা- মৃত অধীর চন্দ্র ঘোষ, মাতা- বানু বালা ঘোষ, সাং- জাকুনী পাড়া (ঘোষ বাড়ী), থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। আসামী জব্দকৃত ভারতীয় মদ কুমিল্লা এলাকা হইতে ক্রয় করিয়া বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৮, তারিখ-২১/০৯/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৬ (খ) রুজু করা হইয়াছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।