ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

হাজীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার দিবসের প্রথম প্রহরে হাজীগঞ্জ উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে শহীদ মিনারে শহীদদের স্মরণে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন লিটন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,গার্ল স্কাউটবৃন্দ,বয়েজ স্কাউকবৃন্দ,ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর আলোচনা,আবৃতি ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন লিটনের সভাপতিত্বে ও
সহকারী অধ্যাপক এস.এম. লিয়াকত হোসেন সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী,সহকারী অধ্যাপক মাছুমা আক্তার, সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী,সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক নুরজাহান আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ।

এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষক -শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।