শনিবার শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর মাসিক সভা মেহের ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টে দল নেতা গাজী নাবিদ ইশতিয়াক এর সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্টে সোসাইটির আজীবন যুব সদস্য এবং শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টে টিম এর উপদেষ্টা সাংবাদিক , নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যনিবাহি সদস্য এবং যুব সদস্যরা।
আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০ শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। সকল যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর সদস্যদের উপস্থিতি কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
