হাজীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নাসিরকোট শহীদ স্মৃতি সৌধে হাজীগঞ্জ উপজেলা পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি মোঃ আনোয়ার উল্লাহ পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান আবু তাহের, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
