ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে অসুস্থ্য সাংবাদিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

হাসানুজ্জামান, শাহরাস্তি(চাঁদপুর)
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে অসুস্থ্য সাংবাদিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম এফসিএ, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, মনির হোসেন মিন্টু, বিএনপি নেতা মো: আবুল বাসার, আমীমুল এহসান হৃদয় প্রমুখ।
অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে ৫ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, শাহরাস্তি প্রেসক্লাবের এই নতুন কমিটি ইতোপূর্বে যেসকল পদক্ষেপ বাস্তবায়ন করেছে তা যেকোন প্রেসক্লাবের জন্য যুগান্তকারী ও মহতী উদ্যোগ। আজকের এই আয়োজন বুঝিয়ে দিলো কিভাবে নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখতে হয়। আগামীতে আপনাদের সকল প্রোগ্রামে অংশগ্রহণ ও সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি মোঃ মোস্তফা কামাল বলেন, ১৯৯১ সাল থেকে শাহরাস্তি প্রেসক্লাবের যাত্রা শুরু হলেও উক্ত কমিটি খুবই শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তাদের প্রত্যেকটি আয়োজন নজর কাড়ার মত।শাহরাস্তি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।