চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়ি নিবাসী মোঃ আবুল হোসেন লায়েক মজুমদার আর নেই।
তিনি সোমবার সকাল ১১টায় চট্টগ্রামে উনার নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী,২ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীম এর চাচা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবুল খায়ের মজুমদারের ছোট ভাই।
রাতে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
