রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইও এর সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইও এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিত্ব, গ্লোবাল কোম্পানির সিইও এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে এ আয়োজনে অংশ নেন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
চা-চক্রের পাশাপাশি আলোচনায় উঠে আসে মোঃ গোলাম বিন মিশালের বর্তমান অবস্থান, ব্যবসায়িক ও সামাজিক অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা বাস্তবতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ও দৈনিক লাব্বাইক পত্রিকার সম্পাদক মোঃ শাহজালাল ভট্টু, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর সৌদি আরব প্রতিনিধি প্রধান এম. মেহেদুল খাঁন, সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজী টিভির রিয়াদ প্রতিনিধি মোঃ ফকির হাকিম, প্রচার সম্পাদক ও একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ফোরামের দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, ফোরামের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক সরেজমিন সৌদি প্রতিনিধি ইমতিয়াজ মাহমুদ সহ ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী সাংবাদিকতার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
