ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে স্কুলব্যাগে করে মাদক বিক্রির চেষ্টা, ২৮৩৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Chandpur Tribune
নভেম্বর ২১, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে দুই হাজার ৮৩৬টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি স্কুলব্যাগে করে মাদক বিক্রির চেষ্টা করছিলেন বলে ভাষ্য পুলিশের।

শুক্রবার সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

গ্রেপ্তার হাশিম খান (৩৫) মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে দুই হাজার ৮৩৬টি ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে আট লাখ টাকা বলে ভাষ্য পুলিশের।

ওসি ফয়েজ আহমেদ বলেন, আটক যুবক ইয়াবা বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।