ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোয় লোটো শোরুমকে অর্থদণ্ড

Chandpur Tribune
নভেম্বর ১০, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

 

রাতে এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে পোস্টার না লাগানোর জন্য সতর্ক করে মাইকিং করা হয়েছে। যারা শহরে পোস্টার লাগিয়েছে, তাদের ডেকে সতর্ক করা হয়েছে। তারই ধারাবাহিকতায় লোটোর শোরুমকে অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এর আগেও একই আইনে শহরের একাধিক কোচিং সেন্টার কর্তৃপক্ষকে অর্থদণ্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের যত্রতত্র দেয়াল, বৈদ্যুতিক খুঁটিসহ  অনুমোদনহীন স্থানে পোস্টার লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক, ব্যবসায়িক, ধর্মীয় ওয়াজ মাহফিলসহ সব শ্রেণির পোস্টার লাগানো রোধে জেলা প্রশাসন দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনের কঠোর প্রয়োগ করবে। যত্রতত্র পোস্টার না লাগিয়ে শহরকে সুন্দর ও নান্দনিক রাখতে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।