চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খাটরা বিলওয়াই ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির কৃতী সন্তান, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন মুন্সির কনিষ্ঠপুত্র, আনোয়ার লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. জাহান শাহ (আব্দুল্লাহ)।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাহান শাহ (আব্দুল্লাহ) তাঁকে এ দায়িত্ব প্রদান করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ হাজীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. জাহান শাহ (আব্দুল্লাহ) বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলীয় কর্মসূচি ও আন্দোলনে তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
২০১৩ সালের ২৮ অক্টোবর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় ৯টি সেলাই দিতে হয়। পরে নেতাকর্মীরা তাঁকে হাজীগঞ্জের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করেন তৎকালীন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তির গণমানুষের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এদিকে, ২০১৩ সালের ১৫ নভেম্বর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা তাঁর ব্যবসায়িক কাজের টাকা, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালায়।
এ ছাড়া ২০১৩ সালের ২৯ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির এক দফা দাবির মহাসমাবেশ এবং ২০২৩ সালের ২৯ জুলাই নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় তিনি গুরুতর আহত হন এবং পুলিশের রাবার বুলেটের আঘাত প্রাপ্ত হয়।
স্বৈরাচার আওয়ামলীগকে দেশ ত্যাগ করতে ২৪ এর জুলাই চাত্র আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করার সাথে সাথে ছাত্রদেরকে মুখের মাক্স খাবার ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করার ভূমিকা পালন করেন। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর, হাজীগঞ্জ বাজার, বলাখাল, ধেররা, বাকিলা, টোরাগড় সহ রাজপথে অগ্রগামী ভূমিকা পালন করেন।
এ ছাড়া ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে ঢাকার ৩০০ ফুট সড়কে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান ২০২৬ সালের ১৬ মে চাঁদপুর জেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তাঁর শৃঙ্খলা কার্ড নম্বর ছিল ১০০। শাহরাস্তির উয়ারুক এবং চাঁদপুর স্টেডিয়ামে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতেও তিনি আন্তরিক প্রচেষ্টা চালান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে নির্বাচিত করার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন মো. জাহান শাহ (আব্দুল্লাহ)। তিনি হযরত বেলাল (রা.) জামে মসজিদের সঙ্গে সম্পৃক্ত এবং বেলাল জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. জাহান শাহ (আব্দুল্লাহ) আশা প্রকাশ করেন, দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
