ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আলিম পরীক্ষায় সাফল্যের শীর্ষে ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা 

শান্তু ধর
অক্টোবর ৩১, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা ২০২৬ সালের আলিম পাবলিক পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এরমধ্যে ৪৭ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৯৫.৮২% শতাংশ।

পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবেও কৃতিত্ব অর্জন করেছে মাদরাসাটি।

এ সাফল্যের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিন বলেন, “এ কৃতিত্ব শুধু আমার একার নয়। শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছে। শিক্ষক-শিক্ষিকারাও দিনরাত তাদের পড়াশোনার তদারকি করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” আগামী দিনগুলোতে যেন প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

প্রতিষ্ঠানটির এ গৌরবময় অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাদরাসার এমন সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।