ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, পাস করেনি ১৫টি প্রতিষ্ঠানে কেউই

Chandpur Tribune
অক্টোবর ৩১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন।

এ বছর জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৯২ জন ছেলে। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।

 

 

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৩৯৪ জন।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।