সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ শাহ আলম সম্প্রীতি সৌদি আরবের প্রাদেশিক অঞ্চল ওয়াদী আল দাওয়াসীর হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইন্তেকাল করেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
শাহ আলমের মরদেহ দেশে নিতে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ২৫ অক্টোবর ২০২৬ আবেদন করা হয়েছে। একইভাবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে।
মৃত প্রবাসী শাহ আলমের বাড়ি চাঁদপুর শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামে।
সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মী শাহ আলম (পাসপোর্ট নাম্বার ) EK0715941. BM0084107)
ইকামা নম্বর: 2164276400
পিতা মৃত :আব্দুল মান্নান. গ্রাম বিজয়পুর. ডাকঘর পাক বিজয়পুর. থানা শাহরাস্তি ,জেলা চাঁদপুর ।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। মৃতদেহ বর্তমানে সৌদি আরবে ওয়াদি আল দাওয়াছির হাসপাতালে সংরক্ষিত রয়েছে । মৃত শাহ আলমের পুত্র মেহেদী হাসান, ও নিকটতম পরিচিত মোঃ সোহাগ, মাহবুব আলম সূত্রে বিস্তারিত জানা যায় । বাংলাদেশ সরকারের কাছে শাহ আলমের মৃতদেহ দেশে পাঠানোর জন্য গত ২৫ অক্টোবর আবেদন করেছেন বলে জানান । অপরদিকে মৃত শাহ আলমের মরদেহ দেশে আনতে চাঁদপুর ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি তিনিও এ বিষয়ে সহযোগিতা করছেন।
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক, নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় শাহ আলমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
