ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া থানার নবাগত ওসি এম. আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এম. আবদুল হালিম। কচুয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি ।

সোমবার রাতে তিনি নতুন কর্মস্থল কচুয়া থানায় যোগদান করেছেন।

এর আগে এম. আবদুল হালিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি’র) ডিবি’র ওসি ও তদন্ত (ওসি) পদে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাকে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ২০১০ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। এদিকে নয়া এ কর্মস্থল কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।