ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাটিলা পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন মজুমদার ও সম্পাদক হোসেন খন্দকার

Chandpur Tribune
অক্টোবর ২২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. আলাউদ্দিন তরুনের যৌথ স্বাক্ষরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিন বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত কমিটি গঠনকালে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, মো. জাকির হোসেন ও মো. শাহআলম’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. রিপন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. হোসেন খন্দকার।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সভা-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সেন্টু, আব্দুল হালিম গাজী, সোহেল হোসেন, ওয়াছ কুরুনী, কামরুল সর্দার, জসীম সর্দার, বাবলু তপদার, তাফাজ্জল হোসেন, শহীদ হাজী, মো. সোহরাব গাজী, হারুন সর্দার ও হোসেন খন্দকার।

যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ সদ্দার, সহ-সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, শাহাদাত গাজী, শাহ্আলম বেপারী, সুমন পাটওয়ারী, রুকন মজুমদার, সুমন বেপারী ও রাশেদ গাজী।

সাংগঠনিক সম্পাদক রাজীব (কালু), সহ-সাংগঠনিক সম্পাদক জসিম সৈয়াল, আরিফুল ইসলাম খন্দকার, দেলোয়ার হোসেন প্রধানিয়া, মানিক মিয়াজী, সুমন বেপারী, আব্দুল মালেক মজুমদার, ইয়াছিন তপদার, জুলহাস বেপারী ও সোহাগ খাঁন।

দপ্তর সম্পাদক কাউছার খন্দকার, অর্থ সম্পাদক সাদ্দাম পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা আরিফ হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুন, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম, যুব বিষয়ক সম্পাদক খলিল প্রধানীয়া ও আব্দুল মালেক।

কার্যকরি সদস্য ইব্রাহিম শুকুর আলম, তাজু, মোস্তফা মিজি, ইমান হোসেন মুজদি, ইসমাইল বেপারী, কামরুল, আবুল কাশেম সর্দার, সোহেল, ইমান হোসেন, সাইফুল ইসলাম ও শুকুর আলম।

এদিকে হাটিলা পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি অনুমোদিত হওয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এছাড়া তারা উপজেলা বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।