ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদে সংগীত শিল্পী তাসলিমা মৌয়ের সংবাদ সম্মেলন

Chandpur Tribune
অক্টোবর ২২, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় সঙ্গীতকে তুলে ধরতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী তাসলিমা মৌ এর উদ্যোগে হোটেল ডি প্যালেসে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে ।মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাঁন জানান –

তিনি ইতিমধ্যে সৌদি আরবে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার অভিজ্ঞতা এবং প্রবাসে কর্মরত বাংলাদেশীদের সুখ-দুঃখ গুলো কাছ থেকে দেখেই তিনি তার অনুভূতি ব্যক্ত করেন ।

গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি তার নিজের গাওয়া কয়েকটি গানের অংশবিশেষ পরিবেশন করেন গণমাধ্যম কর্মীদের সামনে।

বাংলাদেশের উন্নয়নের চাকা সচল রাখতে প্রবাসীরা অনেক কষ্ট করেন এবং রয়েছে তাদের অগ্রণী ভূমিকা ।

সংগীতশিল্পী তাসলিমা মৌ বলেন ২০০৭ সাল থেকে তিনি সংগীতে পা রাখেন। প্রায়১৯ বছর এই সংগীত জগতের সাথে যুক্ত রয়েছেন।

তিনি সুস্থ ধারার সংস্কৃতি চর্চা বাস্তবায়ন করার চেষ্টা করছেন দেশে এবং প্রবাসে । বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশনে ইতিমধ্যে তিনি গান করেছেন, পেয়েছেন সম্মাননা।

সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকেও ইতিমধ্যে তিনি আজীবন সম্মাননা স্মারক গ্রহণ করেন। সে জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।

মিট দ্যা প্রেসে এ উপস্থিত ছিলেন সৌদি আরবের মাইল কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশী নারী উদ্যোক্তা নাসিম আক্তার ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।