ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

Chandpur Tribune
অক্টোবর ২২, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার নবাগত ১৩নং অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের উদ্যোগ ও সার্বিক প্রচেষ্টায় হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে পুর্নগঠন করে অলিপুর ইউনিয়ন গঠন করা হয়।

এর কৃতজ্ঞতা সরূপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন। এর মধ্যে সংবর্ধনা প্রদান করেন, অলিপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে ইঞ্জি. মমিনুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, রুহুল আমিন ও মাহবুব আলম স্বপন’সহ অন্যান্য শিক্ষক।

এসময় অফিস সহকারী মো. আল-আমিন’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।