ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেন, সম্পাদক মোরশেদ আলম মিন্টু

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ২১, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হাজী আকবর হোসেনকে সভাপতি এবং মো. মোরশেদ আলম মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ১০ অক্টোবর শনিবার পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আব্দুল মান্নান, সহ-সভাপতি হিসেবে মো. নিজাম উদ্দিন নেজাম, মো. হাবিবুর রহমান সেলিম, মো. জসিম উদ্দিন মিজি ও মো. মাসুদ আলম দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম, মো. সুমন হোসেন ও মো. আল-আমীন। কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান (পান), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান,দপ্তর সম্পাদক মো. মঞ্জুরুল আলম জমিদার এবং প্রচার সম্পাদক মো. আবুল কালাম।

এ ছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মাহবুবুল আলম মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. হাবিব কাজী, যুব বিষয়ক সম্পাদক মো. শেখ ফরিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম ডিহিদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক ড্রাইভার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. শাহেন শাহ্, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক লিপি আক্তার এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুমি আক্তার দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সর্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ,গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফিনা বেগম,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মানিক শেখ, ধর্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাচ্চু এবং সহ-কোষাধ্যক্ষ মো. শাহা আলম।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জমিদার, সহ-দপ্তর সম্পাদক মো. আবুল ফারা কাজী,সহ-প্রচার সম্পাদক মো. আহসান উল্লাহ কাজী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, সহ-যুব বিষয়ক সম্পাদক মো. আলম আটিয়া, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাবিব মুন্সি এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. রিপন মিজি রয়েছেন।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. টিপু সুলতান জমিদার, মো. আরিফ ইমাম মিন্টু, হাজী মো. মোস্তফা, মো. মিজানুর রহমান, মো. বিল্লাল হোসেন ডিহিদার, মো. কাঞ্চন, মো. আব্দুল মান্নান, মো. শাহাদাত মিজি, মো. হোসেন মিজি, মো. শাহাজান মুন্সি, মো. আক্তার আটিয়া, মো. শহিদ উল্লাহ আটিয়া, মো. হারুনুর রশিদ পাটওয়ারী, মো. শিরাজুল ইসলাম জমিদার, মো. জুলহাস ডিহিদার, মো. আলমগীর হোসেন ডিহিদার, মো. বিল্লাল হোসেন রানা (কাজী), মো. সালাউদ্দিন মুন্সি, মো. হান্নান ডিহিদার, মো. এমরান হোসেন মজুমদার, মো. এনজামুল হক মজুমদার, মো. শীমুল বলী, মো. মামুন কাশারী, মো. মানিক বেপারী, মো. জাকির হোসেন (দর্গা বাড়ি), মো. সিরাজুল ইসলাম (বুট), মো. মিজানুর রহমান মজুমদার, মো. শফিক মজুমদার, শিরিন আক্তার, জেসমিন আক্তার, সুমাইয়া আক্তার, রেহেনা মজুমদার, লুৎফুন্নাহার ও রাবেয়া আক্তার।

নবগঠিত এ কমিটির মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।