ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ শাওন গ্রেপ্তার

মো. জসিম রহমান
অক্টোবর ১২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলাম শাওন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন কিলো-৬ ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় দায়ই বাড়ির রফিকের ঘরের সামনে থেকে মো. জহিরুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার কাশেম গাজী বাড়ির হাজী হাবিব উল্যা মোক্তারের ছেলে। পরে তাঁর দখল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে হাজীগঞ্জ থানায় মামলা নং-১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।