ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মেয়াদোত্তীর্ণ খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও খাবারের মূল্য তালিকা না থাকায় চাঁদপুর শহরের শহীদ মিনার সংলগ্ন চাপ আড্ডা ঘর এবং সুলতান শেফ নামে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

 

তিনি বলেন, খাবারের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, উৎপাদন তারিখ ছাড়া বনরুটি দিয়ে বার্গার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং ময়লা পানিতে প্লেট ও গ্লাস ধুয়ে তা পরিবেশনের দায়ে চাপ আড্ডা ঘরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে সুলতান শেফকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুর-এর একটি চৌকস দল। ভোক্তার স্বার্থ সুরক্ষায় বাজারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।