ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

মো. নাঈম হোসেন পলোয়ান
অক্টোবর ১, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে মানসম্মত আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় নিয়ে মা ও শিশু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরের চতুরা হাসপাতাল সংলগ্ন এলাকায় ফিতা ও কেক কেটে হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সুজন চন্দ্র দাস, সালাউদ্দিন আমানুল্লাহ খান, ফারাবি আলী হায়দার, টিপু পাঠান, আনোয়ার হোসেন দেওয়ান, খোকন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় হাসপাতালের পরিচালকবৃন্দ, পার্টনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ফরিদগঞ্জের মা ও শিশুদের জন্য সহজলভ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান চালু করা হয়েছে। স্থানীয় পর্যায়ে মা ও শিশুদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।