ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হার্টের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, সুস্থতা কামনায় কামনা 

শাখাওয়াত হোসেন শামীম
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হঠাৎ হার্টের ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।

চেয়ারম্যান মিজানুর রহমানের অসুস্থতার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাকিলা ইউনিয়নের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং তাঁর আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন,চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে চেয়ারম্যান মিজানুর রহমানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাকিলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকেও আত্মীয়-স্বজন,সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ইউনিয়নবাসীসহ দেশবাসীর কাছে তাঁর জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এ প্রত্যাশায় তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।