ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার মনোহরপুর গ্রামবাসীর চলাচলের কালভার্ট ব্রিজটি এখন যেন মৃত্যুফাঁদ 

Chandpur Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার কচুয়া-কালিয়াপাড়া মেইন সড়ক থেকে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বেপারি বাড়ি সংলগ্ন কালভার্ট ব্রিজটি প্রায় অংশ ভেঙ্গে যাওয়ায় মানুষের মৃত্যুফাঁদ পরিণতি হয়েছে। ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাব্বির সাথে কথা বলে জানা যায়, মনোহরপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৫০ মিটার পিছনে বেপারি বাড়ির সামনে অবস্থিত ব্রিজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, যানবাহনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষ করে ব্রিজটি দিয়ে প্রতিদিন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে সন্তানদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে—এতে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় ব্রিজে দুর্ঘটনা ঘটে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নয়, এলাকার সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটির দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় এলাকাবাসী ব্রিজটির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাদের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হলে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ ও ঝুঁকি অনেকটাই কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।