ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রির নামে প্রতারণা: দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের মিশন রোডে কথিত খাঁটি গরুর দুধের ভোক্তাদের সাথে অভিনবভাবে প্রতারণা করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী।

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। ‌

তাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযানে দেখা যায়, অর্থলোভী একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খাঁটি গরুর দুধের নামে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নির্ণয় -পানি মিশ্রিত দুধ বিক্রি করছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এমন অভিনব প্রতারণার দায়ে ২জন দুধ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন। অভিযানে সহযোগিতায় ছিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।