ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

Chandpur Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মো. মিনহাজ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও কুয়েত প্রবাসী মো. বেলায়েতের ছেলে।

সে টামটা তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান মিনহাজের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নিজ বাড়ির সামনের পুকুরে কোনোভাবে পড়ে যায় শিশু মিনহাজ।

মিনহাজকে না দেখায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। মিনহাজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান, তার আরও দুইটি বোন রয়েছে। কুয়েত প্রবাসী বাবা মো. বেলায়েতের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

আদরের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার মা-বাবা ও স্বজনরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন। মিনহাজের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এমন মর্মান্তিক মৃত্যুর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।