ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ শহিদ জিয়া স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা

Chandpur Tribune
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের কার্যকরী কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের অনুপস্থিতিতে যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশোধিত কমিটি অনুযায়ী, সাধারণ সম্পাদক (২) মাসুদ উল হককে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং হাসানুজ্জামান মুন্নাকে আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের মধ্যে কাজের সমন্বয় বাড়ানোর লক্ষ্যে উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এ সংশোধন করা হয়েছে।

 

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার পাশাপাশি শহিদ জিয়ার আদর্শ ও সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।