ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মৃধা বাড়ির সড়কে পুলিশের অভিযানে ইয়াবা’সহ গ্রেফতার আনিসুর রহমান

মো. সিদ্দিকুর রহমান নয়ন
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনিসুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাতে শাহরাস্তি থানার মেহের উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াচৌ এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৃধা বাড়ির পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আনিসুর রহমান শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাহাপুর (নোয়াবাড়ী) এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৪, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।