ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Chandpur Tribune
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলায় ইমরান হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজী বাড়িতে বসতঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। আজ বুধবার সকালে সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইমরান হোসেন (২৬) ওই গ্রামের রবিউল্লাহর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন ইমরান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে সবার অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ সকালে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

নিহতের বাবা রবিউল্লাহ বলেন, ‘আমার ছেলে স্বাভাবিক ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে কথা বলেছে। কীভাবে এমন ঘটনা ঘটল আমরা বুঝতে পারছি না।’

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্তিতে ভুগছিলেন। মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত ঋণ ও নানা দুশ্চিন্তা এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন তারা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।