ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি সদস্য ও যুবলীগ কর্মী গ্রেপ্তার

মো. নাঈম হোসেন পলোয়ান
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এক ইউপি সদস্য ও যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন আহাদ খাঁন জুয়েল (৩৫)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের একজন ইউপি সদস্য ও যুবলীগের কর্মী বলে জানা গেছে। তিনি উপজেলার চাঁদপুর (খাঁন বাড়ি) এলাকার মৃত লোকমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামি হিসেবে আহাদ খাঁন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার এজাহারে থাকা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আহাদ খাঁন জুয়েল বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।