ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে গ্রীষ্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

Chandpur Tribune
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলায় বিজয়ী শিক্ষার্থী ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সূনির্মল দেউড়ী, হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু।

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মিজানুর রহমান সেলিম’সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।