ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলাখাল বাজারে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চাঁদপুরের সড়ক বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বলাখাল বাজারের রাস্তার দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ পেয়ে অবৈধভাবে গড়ে উঠা বলাখাল বাজারে অবৈধ দখলে থাকা ব্যাবসায়ীরা তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে পাকাকরণ করা হয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

জানাগেছে, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।

অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে সার্বিক সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।