নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন, লাখো আলেমের উস্তাদ ও শায়খুল হাদিস হযরত মাওলানা নুরুজ্জামান আর নেই। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আজ শুক্রবার সকাল ১০টায় আড্ডা কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন। প্রিয় এই আলেমের শেষ বিদায়ে উপস্থিত মুসল্লিদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়।
হযরত মাওলানা নুরুজ্জামানের ইন্তেকালে তাঁর পরিবার, স্বজন, শিক্ষার্থী, সহকর্মী ও অসংখ্য ভক্ত-অনুরাগীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবাই তাঁর জন্য দোয়া করেছেন।
আল্লাহ তাআলা হযরত মাওলানা নুরুজ্জামানকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
