শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। এই সময় তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মতলব টোল প্লাজা এলাকায় বৃক্ষ রোপন করেন।
এদিকে বিকাল চারটায় দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে শেষ হয়। র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা মনির চৌধুরী ।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের অখন্ডতা রক্ষায় দৃঢপ্রতিজ্ঞায় বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাশাপাশি তিনি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবর্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মারে মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধানিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণসহ উপজেলা যুবদল, পৌর যুবদল,উপজেলা স্বেচ্ছাসেবক দল,পৌর স্বেচ্ছাসেবক, উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিক দল উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
অপরদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদল আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচিব রানা প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচিব পনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা ও সুজন পাটোয়ারী নেতৃত্বে একটি জলাশয় কচুরিপানা মুক্ত করা হয়।
