ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কোনো চাঁদাবাজের স্থান হবে না: এমপি মানিক

Chandpur Tribune
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কোনো মাদক, ইভটিজিং ও চাঁদাবাজের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সব অপশক্তিকে আমরা একসঙ্গে রুখে দেবো। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো সমস্যায় প্রশাসনের সহযোগিতা নেবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের এলাকার চারপাশের পুকুর ও জলাশয় পরিষ্কার করে ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে। ৫ সেপ্টেম্বরের মধ্যে সদর ও হাইমচরে চার হাজার গাছ রোপণ করা হবে।

স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এই দুই খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ইসমাইল হোসেন। জনসভায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।