ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কচুয়ার দুই যুবকের মৃত্যু

Chandpur Tribune
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি দক্ষিণ পাড়ের আব্দুল হালিম বোখারী মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহি উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।