ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে কবরস্থানে বসেই ইয়াবা সেবন, এলাকাবাসীর হাতে আটক যুবক

Chandpur Tribune
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণে কবরস্থানে ইয়াবা সেবনের অভিযোগে শান্ত প্রধান (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট ২০২৬) মতলব পৌরসভার পশ্চিম চরমুকুন্দী এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত প্রধান কবরস্থানে ইয়াবা সেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় এলাকার সচেতন যুবসমাজ তাকে কবরস্থানে মাদক সেবন না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি স্থানীয় এক যুবকের গায়ে হাত তোলেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চরমুকুন্দী এলাকা থেকে শান্ত প্রধানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শান্ত প্রধান চরমুকুন্দী গ্রামের আনোয়ার প্রধানিয়ার ছেলে এবং সাবিনা ইয়াসমিনের ছেলে। তিনি মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।