ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বলিয়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী(স.) পালিত

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২৭, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামের ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক নূরে আলম, মিল্লাদ হোসেন, আজিজুল হক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত (স.)-এর জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

কুইজ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।